হোম / গাইড

শুরু করার গাইড

২ মিনিটে ফ্রি key, তারপর সব টুল চালু।

১. ফ্রি Gemini key নিন

  1. aistudio.google.com/apikey খুলুন। আপনার Google (Gmail) অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
  2. প্রথমবার হলে শর্তগুলো পড়ে রাজি হন।
  3. Create API key চাপুন। একটা লম্বা লেখা আসবে, সাধারণত AIza দিয়ে শুরু।
  4. সেটা কপি করুন।

২. সাইটে বসান

  1. উপরে ডান দিকে key দিন বাটনে চাপুন।
  2. key পেস্ট করে চেক করুন চাপুন। ঠিক থাকলে মডেলের তালিকা আসবে।
  3. নিজের ফোন/কম্পিউটার হলে মনে রাখুন টিক দিন, যাতে বারবার দিতে না হয়।

নিরাপত্তা: key কাউকে দেবেন না, স্ক্রিনশটেও না। অন্যের কম্পিউটারে "মনে রাখুন" টিক দেবেন না। key ফাঁস হলে AI Studio থেকে মুছে নতুন বানান।

৩. লিমিট আর মডেল

Google এর ফ্রি প্ল্যানে প্রতি মিনিটে আর প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক রিকোয়েস্ট করা যায়। এই লিমিট মডেল অনুযায়ী আলাদা আর মাঝে মাঝে বদলায়, সর্বশেষ সংখ্যা AI Studio তে দেখা যায়।

৪. কোন ভিডিও চলে

প্ল্যাটফর্মকীভাবে দেবেন
YouTube, Shorts, Live রিপ্লেলিংক পেস্ট করলেই চলে (পাবলিক ভিডিও)
Facebook ভিডিও ও Reelsলিংক পেস্ট করলেই চলে (পাবলিক ভিডিও)
TikTokলিংক পেস্ট করলেই চলে
Instagram Reelsলিংক পেস্ট করলেই চলে (পাবলিক অ্যাকাউন্ট)
X (Twitter), Threads, Reddit, Vimeo সহ অন্যান্যলিংক পেস্ট করলেই চলে, যেখানে পাবলিক ভিডিও থাকে
চ্যানেল / প্রোফাইল লিংকস্টাইল কপিতে YouTube চ্যানেল আর TikTok প্রোফাইল চলে। Facebook, Instagram, X এর ক্ষেত্রে আলাদা ভিডিও লিংক দিন
নিজের রেকর্ডিং, পডকাস্ট, ক্লাসmp4, mp3, m4a, wav ফাইল (৬০ MB পর্যন্ত)

কোনো লিংক না চললে? প্ল্যাটফর্মগুলো মাঝে মাঝে নিয়ম বদলায়, আর প্রাইভেট বা লগইন লাগে এমন ভিডিও আনা যায় না। তখন ভিডিওটা সেভ করে "ফাইল আপলোড" দিন।

৫. স্টাইল কপি কীভাবে চলে

স্টাইল কপি পেজে একজন ক্রিয়েটরের কয়েকটা নমুনা দিন: YouTube লিংক, Facebook / TikTok / Instagram এর সেভ করা ভিডিও, অথবা Facebook / X / LinkedIn / Threads পোস্টের লেখা। AI তার ভাষা, সম্বোধন, শুরু আর শেষ করার ধরন, প্রিয় শব্দ মিলিয়ে একটা স্টাইল গাইড লেখে। সেটা সেভ করলে স্টাইল কপি, হুক, রিরাইট আর ক্যাপশন টুলে "কার স্টাইলে লিখবো" থেকে বাছতে পারবেন।

এটা AI কে আসল অর্থে ট্রেইন করা না, প্রতিবার লেখার সময় AI কে স্টাইল গাইডটা দেখিয়ে দেওয়া হয়। ঢং থেকে শিখুন, কিন্তু কারো নাম বা পরিচয় দিয়ে তার হয়ে পোস্ট করবেন না।

৬. ভালো ফলাফলের টিপস