হোম / স্টাইল কপি

যেকোনো সোশ্যাল মিডিয়া থেকে

স্টাইল কপি

পছন্দের ক্রিয়েটরের কয়েকটা ভিডিও বা পোস্ট দিন। AI তার কথা বলার ঢং ধরে একটা স্টাইল প্রোফাইল বানাবে, তারপর যেকোনো নতুন বিষয়ে সেই ঢঙে স্ক্রিপ্ট, হুক বা পোস্ট লিখে দেবে।

YouTube লিংক Facebook, TikTok, Instagram: ভিডিও ফাইল Facebook, X, LinkedIn, Threads: পোস্টের লেখা

নতুন লেখা এখানে দেখাবে।

বাঁ দিকে ধাপগুলো শেষ করে "এই স্টাইলে লিখুন" চাপুন।

প্রশ্ন-উত্তর

এটা কি AI কে ট্রেইন করা?

আসল অর্থে ট্রেইন (fine-tune) না। AI নমুনা পড়ে একটা স্টাইল গাইড লেখে, আর প্রতিবার লেখার সময় সেই গাইড আর কয়েকটা আসল লাইন দেখে নেয়। এতে ফ্রিতে, কোনো সার্ভার ছাড়াই প্রায় একই ঢং পাওয়া যায়।

কোন কোন প্ল্যাটফর্ম চলে?

সবগুলো। YouTube এর লিংক সরাসরি দেওয়া যায়। Facebook, TikTok, Instagram এর ভিডিও ফোনে সেভ করে ফাইল হিসেবে দিন। যেখানে লেখা পোস্ট হয় (Facebook, X, LinkedIn, Threads), সেখান থেকে লেখা কপি করে পেস্ট করুন।

কয়টা নমুনা দেবো?

অন্তত ৩টা, ভালো ফলাফলের জন্য ৫-১০টা। একই ক্রিয়েটরের আলাদা আলাদা বিষয়ের ভিডিও দিলে ঢং আরো ভালো ধরা পড়ে।

প্রোফাইল কোথায় থাকে?

শুধু আপনার এই ব্রাউজারে। অন্য ফোন বা কম্পিউটারে নিতে "ফাইলে নামান" দিয়ে সেভ করে ওখানে "ফাইল থেকে আনুন" দিন।

এটা কি কপি করা ঠিক?

ঢং থেকে শেখা ঠিক আছে, কিন্তু কারো নাম বা পরিচয় দিয়ে তার হয়ে পোস্ট করবেন না, আর তার কনটেন্ট হুবহু কপি করবেন না। AI কে সেভাবেই বলা আছে: নতুন বিষয়ে নতুন কথা লিখবে।